মাল্টিপ্ল্যানে শুরু হচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে রাজধানী ঢাকার মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে ষষ্ঠ ডিজিটাল আইসিটি ফেয়ার। ৬ দিনের এ মেলার এবারের স্লোগান হচ্ছে ‘বি দ্য চেঞ্জ, স্টার্ট গ্রিন নাউ’।মেলার উপলক্ষে গত ১ ডিসেম্বর মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির কার্যালয়ে মেলার লোগো উন্মোচন ও এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এ সংবাদ সম্মেলনে মেলার তারিখ ঘোষণা করেন সমিতির সভাপতি ও ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১২ এর আহ্বায়ক তৌফিক এহেসান। মেলায় ৪৫০ থেকে ৫০০ টি প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শিক্ষার্থীরা মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলায় বিভিন্ন পণ্যে থাকবে ছাড়।