মাল্টিফাংশন প্রিন্টার কেনায় বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে পিক্সমা ৬১৭০ ফটো অল-ইন-ওয়ান রঙিন ইঙ্কজেট প্রিন্টার। এই প্রিন্টারে প্রিন্ট, স্ক্যান, ফটোকপি এবং ফ্যাক্স পাঠানো যাবে। পিক্সমা ৬১৭০ প্রিন্টারে রয়েছে ৩ ইঞ্চি এলসিডি মনিটর। নেটওয়ার্ক প্রিন্টিংয়ের জন্য এতে আছে ওয়াই-ফাই সংযোগ ব্যবহারের সুবিধা। মোবাইল প্রিন্টিং সুবিধাও আছে এতে। জেএএন অ্যাসোসিয়েটসের আনা এই প্রিন্টারের দাম পড়বে ২০ হাজার টাকা। প্রতিটি পিক্সমা ৬১৭০ প্রিন্টারের সঙ্গে বিনা মূল্যে দেওয়া হচ্ছে একটি করে ক্যানন ২৭৭২ ইঙ্কজেট প্রিন্টার। —বিজ্ঞপ্তি