মাল্টিফাংশনাল প্রিন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ব্র্যান্ডের এসসিএক্স ৩৪০১ মডেলের নতুন মাল্টিফাংশনাল প্রিন্টার বাজারে এসেছে। ২১ পিপিএমের এই প্রিন্টারটি মূলত প্রিন্ট, কপি ও স্ক্যানের কাজে ব্যবহার করা হয়। এতে রয়েছে ৪৩৩ মেগাহার্জ প্রসেসর এবং ৬৪ মেগাবাইট মেমোরি। রয়েছে ওয়ান টাচ স্ক্রিন প্রিন্ট এবং ইকো মুডে প্রিন্টিং সুবিধা। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বাজারে আনা দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির দাম ২০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি