মাল্টিমিডিয়া প্রযুক্তি বিষয়ে গোলটেবিল বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড মাল্টিমিডিয়া প্রযুক্তিবিষয়ক বিষয় চালু করার লক্ষ্যে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন এম লুৎফর রহমানের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল ইসলাম, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার, বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সারওয়ার-ই-আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক টি আই এম নুরুল কবির, বিসিএসের সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানেরা।বৈঠকে এ বিষয়টি নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আক্তার হোসেন। —বিজ্ঞপ্তি