মাল্টিমিডিয়া প্রযুক্তির ক্রমবিকাশ, সৃজনশীলতা ও বিশ্ববাজারে চাহিদা নিয়ে গতকাল মঙ্গলবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ আর্টস টেকনোলজি বিভাগের আয়োজনে ‘মাল্টিমিডিয়া ও সৃজনশীলতা’ শীর্ষক সেমিনারে বক্তারা মাল্টিমিডিয়া খাতকে অমিত সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে আনন্দ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার মূল প্রবন্ধ পড়েন।এতে তিনি মাল্টিমিডিয়ার ব্যবহার, প্রয়োগক্ষেত্র, বিশ্ববাজারে এটির চাহিদা এবং বাংলাদেশে এর সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের দেশে মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং দিন দিন এর বাজার প্রসারিত হচ্ছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান, ক্রিয়েটিভ আর্টস বিভাগের প্রধান সৈয়দ আকতার হোসেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মো. মজিবুর রহমানসহ অনেকে। —জিয়াউর রহমান চৌধুরী