মাসব্যাপী বিনা মূল্যে ভোট দেওয়ার সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পর্যটন মেলায় সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে মাসব্যাপী বিনা মূল্যে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। গত ২ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের কোয়াবের স্টলে এই ভোট কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, কোয়াবের সভাপতি জহিরুল হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি আশফাক উদ্দিন মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন।খবর বিজ্ঞপ্তির। এদিকে কোয়াবের সদস্য ২৫০টিরও বেশি সাইবার ক্যাফেতে ২০০৭ সাল থেকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিনা মূল্যে ভোট দেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে।প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের চূড়ান্ত পর্বে সুন্দরবনকে ভোট দিতে হবে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইট থেকে।