সঠিক প্রশ্নোত্তর অংশ-১৪
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-২
৫২. জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা কী দান করেন?
ক. টাকা খ. সম্পদ গ. বরকত ঘ. দোজখ
উত্তর: গ. বরকত।
৫৩. ‘জাকাত ইসলামের (ধনী-গরিবের মধ্যে) সেতুবন্ধন।’ —উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তাআলা খ. মহানবী (সা.)
গ. হজরত আদম (আ.)
ঘ. হজরত আলী (রা.)
উত্তর: খ. মহানবী (সা.)।
৫৪. ধনী ও গরিবের বৈষম্য দূর হয় কীভাবে?
ক. হজ পালন করলে খ. সালাত আদায় করলে
গ. জাকাত দিলে ঘ. আকিকা দিলে
উত্তর: গ. জাকাত দিলে।
৫৫. যাদের ওপর জাকাত ফরজ, তারা জাকাত না দিলে—
ক. শাস্তি দেওয়া হবে খ. বেহেশতে যাবে
গ. পরকালে কঠিন আজাব ভোগ করবে
ঘ. পরকালে অমরত্ব লাভ করবে
উত্তর: গ. পরকালে কঠিন আজাব ভোগ করবে।
৫৬. ‘মাসারিফ’ শব্দের অর্থ কী?
ক. পরিচ্ছন্নতা খ. ব্যয়ের খাতসমূহ
গ. পবিত্রতা ঘ. ধনসম্পত্তি
উত্তর: খ. ব্যয়ের খাতসমূহ।
৫৭. কয় শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়?
ক. সাত শ্রেণী খ. ছয় শ্রেণী গ. দশ শ্রেণী ঘ. আট শ্রেণী
উত্তর: ঘ, আট শ্রেণী।
৫৮. জাকাত প্রদানের মূল উদ্দেশ্য কোনটি?
ক. গরিবদের অবস্থার পরিবর্তন
খ. ধনীদের অবস্থার পরিবর্তন
গ. সম্পদের বণ্টন
ঘ. কতিপয় লোককে সম্পদের মালিক বানানো
উত্তর: ক. গরিবদের অবস্থার পরিবর্তন।
৫৯. ‘হজ’ শব্দের অর্থ কী?
ক. ইচ্ছা করা খ. গল্প করা
গ. ভ্রমণ করা ঘ. ধর্ম সম্পর্কে জানা
উত্তর: ক. ইচ্ছা করা
৬০. হজের নির্দিষ্ট সময় বলতে কোনটি বোঝায়?
ক. ১২ রবিউল আউয়াল থেকে ২০ রবিউল আউয়াল
খ. ৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত
গ. ৬ শাবান থেকে ১২ শাবান পর্যন্ত
ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. ৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত।
৬১. একজন মুসলমানের জীবনে হজ কয়বার ফরজ?
ক. চারবার খ. তিনবার গ. দুইবার ঘ. একবার
উত্তর: ঘ. একবার।
৬২. আল্লাহ তাআলার উদ্দেশ্যে বায়তুল্লাহ শরিফে হজ পালন করা অবশ্যকর্তব্য।— এটি কোন সূরার অন্তর্গত?
ক. সূরা আন-নাহল খ. সূরা আলে ইমরান
গ. সূরা আল-বাকারা ঘ. সূরা আল-হজ
উত্তর: খ. সূরা আলে ইমরান।
৬৩. আল্লাহর ঘর কোনটি?
ক. মদিনা শরিফ খ. মসজিদে আকসা
গ. পবিত্র কাবা শরীফ ঘ. তাজমহল
উত্তর: গ. পবিত্র কাবা শরীফ।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল