মাসে গুগল ট্রান্সলেট ব্যবহারকারী ২০ কোটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি মাসে গুগলের অনুবাদ সেবা গুগল ট্রান্সলেট ব্যবহারকারীর সংখ্যা এখন ২০ কোটি ছাড়িয়ে গেছে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, প্রতি মাসে এই সার্ভিসটিতে যে পরিমাণ অনুবাদ করা হয় তা ১০ লাখ বইয়ের শব্দের সমান।বাংলাসহ ৬৩টি ভাষায় গুগল অনুবাদ করতে পারে বিভিন্ন ভাষা।গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করা হলে গুগল ট্রান্সলেট সার্ভিসটির সবচেয়ে বেশি সুবিধা পাওয়া সম্ভব। দ্রুত অনুবাদ, ভাষা শনাক্ত করার বিষয়টি ক্রোম ব্রাউজারে পাওয়া যায়। গুগল জানিয়েছে, ৯২ শতাংশ ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসে এ সার্ভিসটিতে।