সংগীতশিল্পী নাওমি। ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার ২০০৯ সালে সেরা সাতে ছিলেন। মা সাহানারা বেগম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক। আজ এই দুই প্রজন্মের মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।

১. কোন ধরনের পোশাক ভালো লাগে?
নাওমি: সালোয়ার-কামিজ, জিনস ও শার্ট। শীতে ওভারকোট পরতেও ভালো লাগে।
মা: শাড়ি প্রিয় হলেও সালোয়ার-কামিজ বেশি পরা হয়।
২. পছন্দের খাবার?
নাওমি: ভাত খুব একটা খাই না। থাই স্যুপ, বার্গার ও পিৎজা আমার পছন্দ। সবচেয়ে প্রিয় হলো চকলেট।
মা: ভাত, মাছ আমার পছন্দ। বিশেষ করে গরুর মাংসের সঙ্গে ভুনা খিচুড়ি।
৩. প্রিয় সংগীতশিল্পী?
নাওমি: দেশে শিল্পী রুনা লায়লা আর দেশের বাইরে লতা মঙ্গেশকর, জেনিফার লোপেজ, এ আর রাহমান।
মা: দেশের মধ্যে রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, সাবিনা ইয়াসমীন ও সুবীর নন্দী। দেশের বাইরে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে ও মান্না দে।
৪. যখন বিরক্ত লাগে...
নাওমি: আমার অনেক জিদ। নিজের মতো করে কোনো কিছু না পেলে বিরক্ত লাগে।
মা: সন্তানদের যেভাবে কাজ করতে বলি, যদি সেভাবে কাজ না করে, তখন বিরক্ত লাগে।
৫. যে যানে চড়তে পছন্দ করি?
নাওমি: রিকশা।
মা: ট্রেনে চড়তে ভালো লাগে। চাকরির সুবাদে সব সময়ই ট্রেনে চড়ে ঢাকা-ময়মনসিংহ যাওয়া-আসা করি।
৬. কোথায় ঘুরতে ভালোবাসেন?
নাওমি: কক্সবারের সমুদ্রসৈকতে ঘুরতে বেশি ভালো লাগে। সিলেটও আছে পছন্দের তালিকায়।
মা: যেকোনো নদীর ধারে ঘুরতে আমার ভালো লাগে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন