মা-বাবাকেও প্রযুক্তি বুঝতে হবে
প্রযুক্তির প্রতি সন্তানের আসক্তি কমাতে মা-বাবাকেও তথ্যপ্রযুক্তির বিষয়গুলো বুঝতে হবে। ৩ ফেব্রুয়ারি ইন্টারনেটভিত্তিক মানসিক সেবা দেওয়ার উদ্যোগ মনের বন্ধু আয়োজিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা এই মত দেন। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইএটিএলের শিক্ষাবিষয়ক উদ্যোগ এডুটিউবের পৃষ্ঠপোষকতায় সন্তানের প্রযুক্তি আসক্তি, মানসিক হতাশা-দুশ্চিন্তা কমানোর নানা কৌশল নিয়ে এতে আলোচনা করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ। এতে কিশোরদের মানসিক সমস্যায় অভিভাবকদের ইতিবাচক সাড়া নিয়ে আলোচনা করেন তিনি। তিনি বলেন, ‘মা-বাবার ইতিবাচক আচরণেই সন্তানেরা বেশি প্রভাবিত হয়। সন্তানের সুস্থ মানসিক বিকাশের জন্য মা-বাবা যত বেশি সন্তানকে বুঝতে চেষ্টা করবেন, তত বেশি সন্তানের প্রতি তাঁরা ইতিবাচক আচরণ করতে পারবেন।’ সমাজের নানা শ্রেণির ৪১ জন অভিভাবক এই কর্মশালায় অংশ নেন।
বিজ্ঞপ্তি