মিছিলে মিছিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের সাজে প্রস্তুত রংপুরের পীরগাছা ডিগ্রি কলেজ। কিন্তু নির্ধারিত সময়ের কাছাকাছি এসেও দর্শক খুব বেশি চোখে পড়ছে না। কমসংখ্যক শিক্ষার্থী নিয়েই শুরু হলো উৎসব। উদ্বোধন শুরু হতেই দেখা গেল, স্কুল-কলেজের শিক্ষার্থীরা দলে দলে ছুটে আসছে ইন্টারনেট উৎসবে। শিক্ষকদের তত্ত্বাবধানে আশপাশের ১২-১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী লাইন দিয়ে প্রবেশ করে উৎসবে। নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে আসে তারা। সবচেয়ে বড় মিছিল নিয়ে উৎসবে আসে ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয়। কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম হক্কানী বলেন, ‘শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বাড়াতে ইন্টারনেট উৎসব চমৎকার এক ধারণা।’ —ইমাম হাসান