মিডিয়া হাব হচ্ছে পাওয়ারডিভিডি ১২ আলট্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওয়ারডিভিডি মিডিয়া প্লেয়ার কেবল মুভি চালানোর সফটওয়্যার হিসেবেই থাকছে না। সফটওয়্যারটির নতুন সংস্করণটিকে মিডিয়া হাব হিসেবে রূপ দিয়েছে উইন্ডোজের জন্য মাল্টিমিডিয়া সফটওয়্যার নির্মাতা সাইবারলিংক। পাওয়ার ডিভিডির ‘১২ আলট্রা’ সংস্করণে নতুন বেশ কিছু ফিচার যোগ করেছে সাইবারলিংক। নতুন সংস্করণে যোগ হচ্ছে থ্রিডি প্রযুক্তি এবং উন্নত প্লেব্যাক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এ ছাড়া থাকছে মিডিয়া নিয়ন্ত্রক বেশ কিছু নতুন টুল।পাওয়ারডিভিডির নতুন সংস্করণের সুবিধা বিষয়ে প্রযুক্তিবিশেষজ্ঞরা বলছেন, পাওয়ারডিভিডি ১২ আলট্রা সংস্করণে সার্ভার হিসেবে ব্যবহূত হয় ডেস্কটপ পিসি। সব ধরনের কনটেন্টের সার্ভার হিসেবে পিসি ব্যবহারের পাশাপাশি অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসেও সফটওয়্যারটি চালানো যায়। এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘পাওয়ারডিভিডি মোবাইল ৪ ফর আলট্রা’ সংস্করণটি থাকতে হবে। ডিভিডি, ব্লু-রে ডিস্ক এবং বিভিন্ন ফাইল ফরম্যাটের ভিডিওর পাশাপাশি নতুন সংস্করণে যোগ হচ্ছে প্লে লিস্ট ব্যবস্থা। যার সাহায্যে ভিডিও জুম করা যাবে ও টুডিকে থ্রিডিতে রূপান্তরিত করা যাবে। স্ট্রিমিং এবং সিনক্রোনাইজিং ব্যবস্থাও উন্নত হচ্ছে বলেই জানা গেছে। মিডিয়া হাব হিসেবে বিভিন্ন কনটেন্ট যেমন ভিডিও, মিউজিক, ছবির ক্ষেত্রেও কাজ করবে পাওয়ারডিভিডি ১২ আলট্রা। এতে ফেসবুক, ফ্লিকারের বিভিন্ন ছবি শেয়ার, ডাউনলোড করার অপশনও যোগ হচ্ছে। এর মাধ্যমে নির্দিষ্ট ডিভাইস নির্বাচনের কাজ যেমন কম্পিউটার থেকে চাইলে কোনো ভিডিও অ্যান্ড্রয়েড ডিভাইসে বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কম্পিউটারে চালানো যাবে। এ ছাড়া এতে থাকছে বিল্ট-ইন মিউজিক স্টোর।অ্যাপলের আইটিউনসের মতো উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডের জন্য একটি প্লাটফর্ম তৈরির পরিকল্পনা করছে সাইবারলিংক। প্রযুক্তিসাইট ম্যাশএবল এমন তথ্য দিয়েছে। পাওয়ারডিভিডি ১২ আলট্রা ডাউনলোড করতে খরচ পড়বে ৯৯.৯৫ ডলার। এ ছাড়া প্রো এবং স্ট্যান্ডার্ড এডিশনে পড়বে ৭৯.৯৫ এবং ৪৯.৯৫ ডলার। পাওয়ার ডিভিডি মোবাইল ৪ ফর আলট্রা অ্যান্ড্রয়েড মার্কেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে। তবে সবার আগে কিনতে হবে লাইসেন্স।