মিতা হকের পছন্দ পোলাও-কোরমা, মেয়ের পছন্দ ভাত-ভর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিতা হকের সঙ্গে মেয়ে জয়িতা। ছবি: খালেদ সরকার
মিতা হকের সঙ্গে মেয়ে জয়িতা। ছবি: খালেদ সরকার

রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। তাঁর মেয়েও সংগীতশিল্পী, জয়িতা। জানা যাক মা-মেয়ের পছন্দ-অপছন্দের 
কথা।
১. কী খেতে পছন্দ করেন?
মিতা হক: পোলাও ও মোরগের কোরমা আমার পছন্দের খাবার। চায়নিজ খাবারও পছন্দ করি।মেয়ে: খেতে খুব ভালোবাসি। ভাত আর বিভিন্ন রকমের ভর্তা আমার সবচেয়ে প্রিয় খাবার।
২. প্রিয় পোশাক কোনটি?
মিতা হক: সালোয়ার-কামিজ পরতে আরামবোধ করলেও শাড়ি আমার প্রিয় পোশাক। লাল-সবুজ-হলুদ রঙের শাড়ি বেশি পরি।
মেয়ে: তাঁতের শাড়ি আমার খুব প্রিয়। লাল পাড়ের কালো তাঁতের শাড়ি বেশ ভালো লাগে।
৩. চা না কফি—কোনটি খেতে ভালো লাগে?মিতা হক: ঘন দুধের তৈরি চা প্রিয় হলেও নিয়মিত লেবু-চা খাওয়া হয়।মেয়ে: কফির চেয়ে দুধ-চা বেশি পছন্দ। বিকেলে চায়ের টেবিলে বসে মায়ের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে।
৪. কোন কাজটি করতে সবচেয়ে বেশি ভালো লাগে?
মিতা হক: সমাজের মানুষের জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে।
মেয়ে: সবচেয়ে ভালো লাগে গান শুনতে। তবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আর ঘোরাঘুরি করতেও ভালো লাগে।
৫. কার গান পছন্দ করেন?
মিতা হক: শ্রীকান্ত আচার্য, গিরিজা দেবী, অদিতি মহসিন, শিমু দে—অনেকের গানই ভালো লাগে। আমার মেয়ের গাওয়া গানও ভালো লাগে।
মেয়ে: সবার গান শুনি। তবে পছন্দের শিল্পী আমার মা।
৬. সংবাদপত্রের কোন অংশটি আগে পড়া হয়?
মিতা হক: সংবাদপত্রের প্রথম পাতার খবরগুলোয় আগে চোখ রাখি। দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে সংবাদের যথার্থতা আছে কি না, তা খুঁজে বের করি। সম্পাদকীয় পাতাও পড়ি
।মেয়ে: দেশের খবর পড়ি। এ ছাড়া সাহিত্য পাতা ও বিনোদন জগতের খবর পড়ি।
৭. ইন্টারনেট ব্যবহার করেন?

মিতা হক: ইন্টারনেট যুগের মানুষ তো আমার মেয়ে। ও-ই আমাকে ইন্টারনেটের কাজগুলো করে দেয়।
মেয়ে: ইন্টারনেটে বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি বেশ ভালো জমে। নতুন নতুন বিষয় জানতেও ইন্টারনেটের সাহায্য নিই।

৮. রেগে গেলে কী করেন?
মিতা হক: রেগে গেলে এখন মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করি। চুপচাপ বসে চিন্তা করি কী করা যায়।
মেয়ে: অসম্ভব চিৎকার করি।

৯. অবসরে কী করেন?
মিতা হক: সবাই মিলে আড্ডা দিই। সবাইকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাই।
মেয়ে: একা থাকলে গান করি। কখনো গল্পগুজবে মেতে উঠি।
সাক্ষাৎকার: তাওহিদা জাহান