মিথ্যার সময় বিকেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিথ্যার সময় বিকেল?
মিথ্যার সময় বিকেল?

সকালের তুলনায় বিকেলবেলা মানুষ মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেয় বেশি। কারণ, ক্লান্তির কারণে দিনের এ সময় তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা এমনটিই দাবি করছেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্বেচ্ছাসেবকদের দুটি দলে ভাগ করে একটি কম্পিউটারনির্ভর খেলায় অংশ নিতে বলেন গবেষকেরা। এতে সাফল্যের জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। সকালে ও বিকেলে খেলতে দিয়ে দেখা যায়, স্বেচ্ছাসেবকেরা সকালে সুষ্ঠুভাবে খেললেও বিকেলে প্রায়ই মিথ্যা বা প্রতারণামূলক কৌশলের আশ্রয় নেন। আরেকটি পরীক্ষায় ওই স্বেচ্ছাসেবকদের শব্দ ব্যবহারের একটি খেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এতে তাঁরা সকালবেলায় নৈতিকতা-সংশ্লিষ্ট বিভিন্ন শব্দ ব্যবহার করলেও বিকেলে অন্যান্য গতানুগতিক শব্দ ব্যবহার করেছেন। গবেষকেরা এর আগেও পৃথক একটি গবেষণায় দেখেছেন, বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের নৈতিকতাবোধ হ্রাস পায়। টেলিগ্রাফ।