মিনি ডিস্ক প্লেয়ার তৈরি বন্ধ করছে সনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মার্চ মাস নাগাদ মিনি ডিস্ক স্টেরিও সিস্টেম তৈরি বন্ধ করে দিতে পারে সনি। আর মিনি ডিস্ক প্লেয়ার উত্পাদন বন্ধের মাধ্যমে ডিজিটাল রেকর্ডিং মিডিয়ামের একটি যুগের সমাপ্তি টানতে যাচ্ছে জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট। মিনি ডিস্ক কার্টিজের মধ্যে সিডির চেয়ে অর্ধেক আকারের একটি অপটিক্যাল ডিস্কে থাকত তথ্য। ডিজিটাল প্লেয়ারের যুগে এক্সটার্নাল স্টোরেজের চাহিদা কমে যাওয়ার ফলে মিনি ডিস্ক প্লেয়ার তৈরি বন্ধ করছে সনি।১৯৯২ সালে মিনি ডিস্ক ওয়াকম্যান মিউজিক প্লেয়ার বাজারে ছাড়ে সনি। ২০১১ সালে বাজারে এর সরবরাহ বন্ধের আগ পর্যন্ত দুই কোটি ২০ লাখ ইউনিট ওয়াকম্যান বিক্রি হয়েছিল। এসময় ৫০ লাখ মিনি ডিস্ক স্টেরিও সিস্টেম বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি।