মিরপুরে কম্পিউটার মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার থেকে ঢাকার মিরপুরে শাহ আলী প্লাজায় শুরু হয়েছে ১৫ দিনের কম্পিউটার মেলা। মেলার আয়োজক মিরপুর কম্পিউটার সমিতি। মেলার উদ্বোধন করেন বিজয় বাংলা সফটওয়্যারের নির্মাতা আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার। শাহ আলী প্লাজার সভাপতি শাহজাহান মিয়া, মিরপুর কম্পিউটার সমিতির সভাপতি জিয়াউল খানসহ অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মিরপুরের বাসিন্দাদের প্রযুক্তি ব্যবহারে সচেতন করা এবং ডিজিটাল সেবা দেওয়াই এই মেলার উদ্দেশ্য বলে জানানো হয়। মেলা চলাকালে সবগুলো দোকানেই প্রতিটি প্রযুক্তিপণ্যে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া কিছু পণ্যে আছে র্যাফল ড্র। —বিজ্ঞপ্তি