মিরপুরে গুগল ম্যাপআপ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাপআপ মিরপুর ১ এবং ২ কর্মশালায় অংশগ্রহণকারীরা পেয়েছেন সনদপত্র
ম্যাপআপ মিরপুর ১ এবং ২ কর্মশালায় অংশগ্রহণকারীরা পেয়েছেন সনদপত্র

ঢাকার মিরপুরে গুগলের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ম্যাপআপ মিরপুর ১ এবং ২’ কর্মশালা। মিরপুরের একটি রেস্তোরাঁয় ১৫ এবং ১৬ নভেম্বর অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজক গুগল ম্যাপ মেকার বাংলাদেশের প্রতিনিধিরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মিরপুরের জনপ্রিয় হোটেল, রেস্টুরেন্ট, স্কুল কলেজ, মসজিদ, এটিএম ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ গুগল ম্যাপে যোগ করেছেন।
এদিকে, আয়োজকেরা জানিয়েছেন, ম্যাপআপ কর্মশালায় গুগল ম্যাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ছাড়াও গুগল ম্যাপ মেকার ব্যবহারের নানা খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা হয়। ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি এক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছে। ম্যাপআপ কর্মশালায় বাংলাদেশের কান্ট্রি অ্যাডভোকেট আলতাফ উজ জামান, মাস্টার এডিটর খালিদ খান এবং রিজিওনাল এক্সপার্ট রিভিউয়ার নাসির উদ্দিন টিপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানিয়েছেন, ম্যাপআপের কাজ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে এ ধরনের কর্মশালা চালানো হবে।
প্রসঙ্গত, গুগল ম্যাপ একটি বিনামূল্যের সেবা যা দেশের সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নানা কাজে ব্যাপকভাবে  ব্যবহূত হয়। বাংলাদেশের গুগল ম্যাপ উন্নয়নে ২০১২ থেকে ম্যাপআপের মাধ্যমে কাজ করে যাচ্ছে গুগল কর্তৃপক্ষ। গুগল এরই মধ্যে ঢাকায় অত্যাধুনিক প্রযুক্তির  স্ট্রিটভিউ এর কাজ সম্পন্ন করেছে।
দেশে গুগল ম্যাপ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে http://mappingbd.org ওয়েবসাইট থেকে।