মিরসরাইয়ে জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর উপজেলার ৪৪টি উচ্চবিদ্যালয় থেকে ৩৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
মিরসরাই মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ বছর এসএসসি পরীক্ষায় মিরসরাইয়ের ৪৪টি উচ্চবিদ্যালয়ের তিন হাজার ৮৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়৷ তাদের মধ্যে পাস করে তিন হাজার ৬৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬৫ জন। পাসের হার শতকরা ৯৪ দশমিক ৪৪। সাতটি বিদ্যলয়ের সব শিক্ষার্থী পাস করেছে৷ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে জে বি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ১১৬ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন।
অন্যদিকে উপজেলার ২৪টি মাদ্রাসা থেকে ৮৯১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়৷ তাদের মধ্যে পাস করেছে ৮২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। ছয়টি মাদ্রাসার সব শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ৪৮। প্রথম স্থান অর্জন করেছে সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসা। এ মাদ্রাসার ৪৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।