মিলওয়ার্ড ব্রাউনের সেরা ব্র্যান্ডের তালিকা প্রকাশ

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন ২০১৬ সালের ‘ব্র্যান্ডজেড সেরা ১০০’ ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে। তাতে শীর্ষে উঠে এসেছে গুগল। দ্বিতীয় স্থানে আছে অ্যাপল। মাইক্রোসফট, এটিঅ্যান্ডটি, ফেসবুক, ভিসা এবং আমাজন আছে যথাক্রমে তিন, চার, পাঁচ এবং ছয় নম্বর স্থানে। জনপ্রিয় খাবারের ব্র্যান্ড ম্যাকডোনাল্ডস এবং কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম তালিকার সেরা ১০-এ স্থান করে নিয়েছে।
২০ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। চলতি বছর প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্য ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫২ মিলিয়ন ইউএস ডলার। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে হুয়াওয়ে ছাড়াও এই তালিকায় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আরও আছে এইচপি ও স্যামসাং। এইচপি তিন ধাপ পিছিয়ে এখন ৪২-এ এবং স্যামসাং আছে ৪৮তম স্থানে।
বাজার গবেষণাভিত্তিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন প্রতিবছর ব্র্যান্ডজেড জরিপের ফলাফল প্রকাশ করে থাকে। বিশ্বব্যাপী মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মার্কেট শেয়ারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যান্টার গ্রুপের একটি অংশ হিসেবে কাজ করে মিলওয়ার্ড ব্রাউন। আর্থিক তথ্য, বাজার গবেষণা, ক্রেতাদের মন্তব্যসহ আরও অনেক তথ্য-উপাত্ত নিয়ে আন্তর্জাতিক ও বহুজাতিক ব্র্যান্ডগুলোর র্যাঙ্কিং প্রকাশ করে থাকে মিলওয়ার্ড ব্রাউন।