মিলেছে স্ট্রোক প্রতিরোধী জিনের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের গবেষকেরা স্ট্রোক প্রতিরোধী জিনের সন্ধান পেয়েছেন
যুক্তরাজ্যের গবেষকেরা স্ট্রোক প্রতিরোধী জিনের সন্ধান পেয়েছেন

মধ্যবয়সী ও তরুণদের ক্ষেত্রে হৃদযন্ত্রের স্ট্রোক প্রতিরোধে যে জিন কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই জিনের সন্ধান পেয়েছেন গবেষকেরা।
যুক্তরাজ্যের রয়্যাল হলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষকেরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১৬ হাজার রোগীর ডিএনএ নিয়ে পরীক্ষা করে উপকারী এ জিনটি পৃথক করতে পেরেছেন। 
গবেষকেরা বলছেন, তাঁদের আবিষ্কৃত জিনটি মাইগ্রেন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমাতে পারে। 
এই আবিষ্কারকে গবেষকেরা ‘গুরুত্বপূর্ণ উদ্ভাবন’ বলে দাবি করেছেন। এ আবিষ্কার হৃদযন্ত্রের স্ট্রোকের চিকিৎসায় একদিন নতুন পথ খুলে দিতে পারে বলে আশা করছেন তাঁরা।