মিলেনিয়ামের সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিলেনিয়াম আইসিটি ইনস্টিটিউট (এমআইসিটিআই) কম্পিউটার ও ইংরেজি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্প্রতি সনদ বিতরণ করেছে। বাংলাদেশ লার্নিং ফাউন্ডেশনের (বিএলএফ) সভাপতি এম আমিনুল ইসলামের সভাপতিত্বে একটি অনুষ্ঠানে সনদ বিতরণ করেন বিএলএফের প্রতিষ্ঠাতা ব্যরিস্টার এম আমীর-উল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান তাঁদের বাস্তব জীবন ও দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআইসিটিআইয়ের কর্মসূচি সমন্বয়ক গানিউল জাদীদ, কেন্দ্র ব্যবস্থাপক আইয়ুব খান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শাহিনুর রহমান ও বিএলএফের সাধারণ সম্পাদক নাবিলা রফিক। এমআইসিটিআইয়ের কোর্স সবার জন্য উন্মুক্ত। বিস্তারিত www.micti.org.bd-এ জানা যাবে। —বিজ্ঞপ্তি