মিসেস জাকারবার্গের লুকোচুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকারবার্গ তাঁর দীর্ঘদিনের বান্ধবী প্রিসিলা চ্যানকে ১৯ মে বিয়ে করার পর ফেসবুকে যে ছবিটি পোস্ট করেছিলেন তা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেছেন লস অ্যাঞ্জেলেসের পোশাক নকশাকারী ক্লেয়ার পেটিবোন। আশ্চর্য হওয়ার কারণ? মিসেস জাকারবার্গ যে পোশাকটি পরে বিয়ে করেছেন সেটি যে তাঁরই নকশা করা! অথচ, ঘুণাক্ষরেও তিনি টের পাননি যে প্রিসিলা চ্যান তাঁর নকশা করা পোশাক পরেই জাকারবার্গের সঙ্গে ‘আই ডু’ করবেন।পেটিবোন তাঁর ব্লগে লিখেছেন, ‘আমি জানতাম না যে প্রিসিলা চ্যান বিয়েতে আমার নকশা করা জনপ্রিয় পোশাকটি বেছে নেবেন। কেবল ছবি দেখার পরই তা টের পেয়েছি। এই পোশাক তিনি ২০১১ সালের অক্টোবর মাসে ডেনভারের ব্রাইডাল শপ থেকে চার হাজার ৭০০ ডলারে কিনেছিলেন। কিন্তু সে সময় বিয়ের পোশাকটি কেনার ক্ষেত্রে যথেষ্ট রাখঢাকই করেছিলেন তিনি। এমনকি পোশাক কেনার সময় প্রিসিলা চ্যান তাঁর আসল নাম গোপন করে ভুয়া নাম লিখিয়েছিলেন।’ফেসবুক কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।এদিকে লিটল হোয়াইট ড্রেস ব্রাইডাল শপের মালিক ক্যাট ম্যালোনি জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসে চ্যান তাঁর দোকানে এসেছিলেন বিয়ের উপকরণ ও বিভিন্ন পণ্য কিনতে। কিন্তু তিনি চ্যানকে চিনতে পারেননি, আর চ্যানই যে মিসেস জাকারবার্গ হতে যাচ্ছেন সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা ছিল না।