মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ (সাবেক)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই স্ট্রবেরিতে একটা কামড় দাও। খুব টেস্টি।

একি! ট্রিটের কথা বইলা তুমি আমারে স্ট্রবেরি খাওইয়াতে নিয়ে আসছ! সাধেই কী আর ডিভোর্স দিতে চাই!

.
.

আবার সাংবাদিকেরা চলে আসছে! তাড়াতাড়ি ডিভোর্স পেপার লুকায় ফেলো।
আমারে নিয়ে তোমার টেনশন করতে হবে না। তবে আজ থেকে আমাদের ‘দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে...’।

১০ বছর প্রেম করলাম, ডিভোর্সের নামও নিলা না। অথচ বিয়ে করার দুই বছরের মধ্যেই ডিভোর্স দিতে চাও! একটা জিনিস আবিষ্কার করলাম, আসলে বিয়েই ডিভোর্সের প্রধান কারণ!
রাখো তোমার আবিষ্কার। ডিভোর্স হইতেছে, এইটাই আসল কথা। এখন শুধু বলো চিয়ার্স...

.
.

তুমি সিরিয়াস? এখন ওই মেয়ের বাসায় গিয়া সরাসরি জিগাইবা?
তুমি কি আমার দুলাভাই লাগো যে তোমার লগে মশকরা করুম? আমার সাজসজ্জা দেইখা বোঝো না, আমি কতটা সিরিয়াস!

তুই একটা দুশ্চরিত্র, লম্পট। ডিভোর্স দিবি কি না বল?
খামোশ! আমারে লম্পট বলার আগে নিজেরে বিচার করো। পার্টিতে যে টাকওয়ালা লোকটা তোমার দিকে তাকায়া হাঁচি দিল, সেই ইশারা আমি বুঝি নাই মনে করছ?

.
.

তুমি হুদাই আমারে সন্দেহ করতাছ। পেছনের ওই সাদা জামা পরা মেয়েটার দিকে আমি কখনো তাকাই নাই, এই তোমার চোখে চোখ রাইখা বলতেছি।
তোমার ধান্দা বুঝি নাই মনে করছ? পেছনে তাকাইতে না পাইরা এখন তো আমার চোখে ওই মাইয়াটারেই দেখতাছ! বাসায় চলো, জরুরি কথা আছে।

হায় হায়! আমাদের ঘরবাড়ির এই হাল কে করল?
পত্রিকায় ‘ঘর ভাঙল ব্রাঞ্জেলিনা জুটির’—টাইপ নিউজ পড়তে পড়তে বিরক্ত হয়ে ভক্তরা নিজেরাই আইসা ভাইঙা দিয়া গেছে...