মিয়া বিবি রাজি, ড্রোন হলো পাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

>
- মিয়া বিবি রাজি। আর কাজির কাজ নিয়ে পরেও ভাবা যাবে।
- তবে বাগড়া দিয়ে বসল কিনা ড্রোন! ঘটনা আইসল্যান্ডে।
নিচে শুভ্র তুষার, ওপরে নীলাকাশ। আর পেছনে ব্রুয়ারফস জলপ্রপাতের অবাধ্য জলরাশি। সব মিলিয়ে ধারণ করে রাখার মতো চমৎকার দৃশ্য। আর সেটাই চেয়েছিল এক হবু দম্পতি। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেবেন বলে এমন জায়গা বেছে নিলেন প্রেমিক। আর সে ঘটনার ভিডিও ধারণ করতে ড্রোনসহ দায়িত্ব দিলেন একজনকে।
আবেগঘন কণ্ঠে প্রস্তাব দেওয়া শুরু করেছেন প্রেমিক। তাঁর ভর তখন এক হাঁটুতে। ভিডিও ধারণ হয়েছে ৫৫ সেকেন্ড। ঠিক এমন সময় কাঁপতে কাঁপতে ভূপাতিত হলো ড্রোন। কিসের প্রস্তাব, কিসের কী, সবার মনোযোগ তখন পড়ে থাকা ড্রোনে। ইউটিউবে পোস্ট করা সে ড্রোনের ফুটেজ এটুকুই।
তাদের সে প্রস্তাবের কী হলো? ড্রোন ভেঙে পড়েছে, সম্পর্ক তো না। প্রেমিক লিখেছেন, ‘অ্যান্ড শি সেইস ইয়েস!’ সূত্র: ম্যাশেবল