মুক্ত পেশাজীবী পুরস্কার দেবে বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে যেসব মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) বাইরের অর্থাৎ আউটসোর্সিং কাজ করেন তাঁদের জন্য পুরস্কার চালু করেছে বেসিস। ‘ফ্রিল্যান্সার এওয়ার্ড’ নামের এ পুরস্কার চলতি বছরই প্রথমবারের মতো দেওয়া হবে। ৪ ফেব্রুয়ারি ঢাকায় একটি জমকালো অনুষ্ঠানে দশজন ফ্রিল্যান্সারকে এই পুরস্কার দেওয়া হবে। আগ্রহীদের আগামী ২০ জানুয়ারির নিবন্ধন করতে হবে। বিস্তারিত জানা যাবে বেসিসের ওয়েবসাইট (www.softexpo. com.bd) থেকে। —বিজ্ঞপ্তি