নানা কাজের মুক্ত সফটওয়্যার\ লেখক: নুরুন্নবী হাছিব\ দাম: ১০০ টাকা\ পৃষ্ঠা: ৭৯, প্রকাশক: তাম্রলিপি, ঢাকা\বর্তমানে সব কাজের ক্ষেত্রেই সহজে ব্যবহার করা যায় বিভিন্ন মুক্ত সফটওয়্যার। নির্দিষ্টভাবে পুরো অপারেটিং সিস্টেম ছাড়াই বেশ কিছু জনপ্রিয় মুক্ত সফটওয়্যার রয়েছে, যা যে কেউ ব্যবহার করতে পারেন। এ সফটওয়্যারগুলো যেকোনো অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যায়। পাশাপাশি মুক্ত সফটওয়্যার দিয়ে কাজ করার যায় নিজের ভাষাতেও।এমন সব মুক্ত সফটওয়্যারের বর্ণনা দেওয়া হয়েছে নানা কাজের মুক্ত সফটওয়্যার বইটিতে। লিখেছেন নুরুন্নবী হাছিব। বইতে জনপ্রিয় বেশ কিছু মুক্ত সফটওয়্যারের বিস্তারিত বর্ণনা রয়েছে। উবুন্টু, জুমলা, ওয়ার্ডপ্রেস, পিজিন, ওপেন অফিস, থান্ডারবার্ড, ভিএলসি, জিএনইউ ক্যাশ, জিম্প, ওপেন ইআরপি, ফাইলজিলা, জেনকার্ট, ফায়ারফক্সসহ ৩১টি সফটওয়্যারের বৈশিষ্ট্য, ব্যবহারের নিয়মাবলি, সফটওয়্যারটি নামানোর লিংকের বিস্তারিত বর্ণনা রয়েছে বইটিতে। পাশাপাশি রয়েছে বিভিন্ন সফটওয়্যারের ছবি। এতে এমন সব সফটওয়্যারের কথা রয়েছে যেগুলো শুধু মুক্ত অপারেটিং সিস্টেমই নয় প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে। এ ছাড়া যাঁরা আগে উইন্ডোজ কিংবা অন্যান্য অপারেটিং সিস্টেমের সফটওয়্যার ব্যবহার করতেন, তাঁরাও সহজেই এসব সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা সফটওয়্যার নামানোর লিংক পাওয়া যাবে বইটিতে। —নিজস্ব প্রতিবেদক