মুক্তিযুদ্ধ নিয়ে চ্যাম্পস ২১-এর আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের জন্য ই-শিক্ষাবিষয়ক ওয়েব পোর্টাল চ্যাম্পস ২১-এ মুক্তিযুদ্ধ নিয়ে এখন বিশেষ আয়োজন করা হয়েছে। স্কুলের পাঠ্যসূচির একাডেমিক সিলেবাসের পাশাপাশি যোগ করেছে ‘দেখব আমি ৭১’ নামে একটি নতুন বিভাগ। এই উদ্যোগের সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। নতুন বিভাগে (ঠিকানা: www.champs21.com/71 ) রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক অনলাইন গেম, ছবি গ্যালারি এবং বিভিন্ন তথ্যসমৃদ্ধ ভিডিও। খবর বিজ্ঞপ্তির।এ ছাড়া স্কুলের শিক্ষার্থীরা নিবন্ধন করে ২৯ থেকে ৩১ মার্চের যেকোনো একদিন মুক্তিযুদ্ধ জাদুঘরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের মুখ থেকেই মুক্তিযুদ্ধের গল্প শুনতে পারবে এবং জাদুঘর ঘুরে ঘুরে দেখতে পারবে।