মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাসে বাংলাদেশের ইতিহাসবিষয়ক বিনা মূল্যের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া যাচ্ছে গুগলের অ্যাপ্লিকেশন স্টোর গুগল প্লেতে। ‘বাংলাদেশ’ নামের এ অ্যাপ্লিকেশনটিতে বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি মুক্তযুদ্ধকালীন ছবি ও ভিডিও রয়েছে। বাংলাদেশ নামের এ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে পাওয়ার গ্রুপ বিডি নামের বাংলাদেশের অ্যাপ্লিকেশন ডেভেলপারদের তরুণ একটি দল।অ্যাপ্লিকেশনটির পরবর্তী সংস্করণে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন তথ্য যুক্ত করার কথাও জানিয়েছে পাওয়ার গ্রুপ বিডি কর্তৃপক্ষ।অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে https://play.google.com/store/apps/details?id=com.powergroupbd.bangladesh লিংকে।