
সরদার মাহবুব নিয়াজ—আমার বড় ভাই। শহীদ হয়েছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। দুঃশাসনের কাছে বাঙালি কখনোই মাথা নোয়ায় না—এই চেতনাটি সব সময়ই নিয়াজের মন ও মানসে প্রচণ্ডভাবে কাজ করত। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের পর স্বাধীনতার একটি তপ্ত শিখা তাঁর মনে প্রজ্বলিত হয়েছিল। সে কারণেই তিনি পরিবার ও বন্ধুদের সব স্নেহ-মায়া ত্যাগ করে স্বাধীনতাযুদ্ধের প্রথম প্রহরেই যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। সেক্টর ২-এর সদর দপ্তর মেলাঘরের সহযোদ্ধারা সবাই কমান্ডার নিয়াজের বিনয় ও আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হতেন।
প্রচণ্ড সাহসী ছিলেন নিয়াজ। ২৫ মার্চের কালরাতের দুই দিন পর তাঁর বাসস্থান বনানীতে খালি হাতে প্রতিহত করেছিলেন এলএমজি-সজ্জিত এক পাঞ্জাবি দস্যুকে।
যেখানেই সত্যকে অপমান করা হয়েছে, যেখানেই ন্যায়বিচারকে অবহেলা করা হয়েছে, সেখানেই নিয়াজ তীব্র বিরোধিতা করেছেন। ১৯৬৯ সালের মার্চে ইয়াহিয়া খান মিলিটারি শাসন জারি করার কদিন পরেই বনানীতে পাঁচ পাঞ্জাবি সেনা কর্মকর্তার খেয়ালি আচরণের তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। তাঁর সেদিনের সাহসী প্রতিরোধের মুখে সেই উচ্ছৃঙ্খল কর্মকর্তারা আর বেশি কিছু করতে সাহস পায়নি।
নিয়াজ চাকরি করতেন ইস্টার্ন ফেডারেল ইউনিয়ন ইনস্যুরেন্স কোম্পানিতে। সেখানেও তিনি ছিলেন প্রতিবাদী এক কণ্ঠস্বর। করাচিভিত্তিক তৎকালীন ওই প্রতিষ্ঠানে নিয়াজ সব সময়ই অসহায় কর্মচারীদের মুখপাত্র হয়ে উঠেছিলেন। এ জন্য তাঁকে পাঁচবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৫ মার্চ আক্রমণ শুরু হলে প্রতিষ্ঠানের চিফ পার্সোনেল ম্যানেজার কর্নেল বশিরুল্লাহ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ জারি করেছিলেন।
বনানী নবারুণ সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন নিয়াজ। সুযোগ পেলেই গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করতেন পরিচিত চিকিৎসকদের মাধ্যমে। ১৯৭০ সালের প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগের পর বনানী থেকে সন্দ্বীপে বড় এক ত্রাণ দল পাঠানো হয়েছিল তাঁর উদ্যোগেই।
এ রকম অকুতোভয় সাহসী মানুষটি মৃত্যুকে আলিঙ্গন করে আজ লাখো শহীদের সঙ্গে ঘুমিয়ে আছেন। এই বীর শহীদ মুক্তিযোদ্ধা হয়তো দেশের অজানা কোনো প্রান্তরে শায়িত আছেন, এটাই আমাদের একমাত্র সান্ত্বনা।
সরদার শহীদ সাবের
বনানী, ঢাকা
তথ্য সত্য
ডিসট্রিক্ট নাইন ছবিতে ভিনগ্রহের প্রাণীদের যে ভাষা আমরা শুনি, তা মূলত কুমড়ায় ঘষা দেওয়ার শব্দ।
ব্রেভহার্ট ছবির কিছু দৃশ্য আবার শুটিং করতে হয়েছিল, কারণ এক্সট্রাদের অনেকেই হাতঘড়ি ও সানগ্লাস খুলতে ভুলে গিয়েছিল।
ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকুস নেস্ট ছবিতে এক্সট্রাদের অনেকেই সত্যিকার মানসিক রোগী।
নাইট অব দ্য লিভিং ডেড ছবিতে জম্বি শব্দটি একবারও ব্যবহার হয়নি।
বেভারলি হিলস কপ ছবিতে ‘স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম’ নামে যে প্রযুক্তি দেখানো হয়েছিল, সেটাই বর্তমানে জিপিএস-পদ্ধতি নামে পরিচিত।
সূত্র: আইএমডিবি
ফেসবুকে ছুটির দিনে Like করুন
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে চালু হয়েছে ছুটির দিনের ‘ফ্যান পেজ’
www.facebook.com/ChutirDine