মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার রূপ  অংশ-২
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।

সুন্দরবনের প্রাণী
৪. ওলাবাঘ নামেও একধরনের বাঘ এইখানে আগে দেখিতে পাওয়া যাইত।
উত্তর: ওলাবাঘ নামেও একধরনের বাঘ এখানে আগে দেখতে পাওয়া যেত।
৫. কিন্তু সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হইয়া গিয়াছে।
উত্তর: কিন্তু সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে।
৬. সকলে মিলে ক্রমান্বয়ে গন্ডারের বংশ ধ্বংস করিয়াছে।
উত্তর: সকলে মিলে ক্রমান্বয়ে গন্ডারের বংশ ধ্বংস করেছে।
৭. প্রাণীকে ধ্বংস করিতে নেই, ধ্বংস করিলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয়।
উত্তর: প্রাণীকে ধ্বংস করতে নেই, ধ্বংস করলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয়।
৮. আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হইয়াছে।
উত্তর: আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে।
৯. সাধারণ মানুষকেও এই কথা বুঝিতে হইবে।
উত্তর: সাধারণ মানুষকেও একথা বুঝতে হবে।
সংকল্প
১. পৃথিবীটাকে সেও ঘুরিয়া ঘুরিয়া দেখিবে।
উত্তর: পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে।
২. বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকিতে পারে না।
উত্তর: বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না।
৩. ভালো কাজ করিবার জন্য সংকল্প থাকা দরকার।
উত্তর: ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার।
৪. আমি আর বদ্ধ ঘরে থাকিব না।
উত্তর: আমি আর বদ্ধ ঘরে থাকব না।
৫. আমি দেশ-দেশান্তরে ঘুরিব।
উত্তর: আমি দেশ-দেশান্তরে ঘুরব।
৬. তুমি এত ছুটোছুটি করিতেছ কেন?
উত্তর: তুমি এত ছুটোছুটি করছ কেন?
৭. মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করিয়াছেন।
উত্তর: মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।
৮. আমি এখন আর খেলিব না, পড়িব।
উত্তর: আমি এখন আর খেলব না, পড়ব।
হাতি আর শেয়ালের গল্প
১. মানুষ তখন একটু একটু করিয়া সভ্য হইতেছে।
উত্তর: মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে।
২. সেও হাতিটার কাছে আসিতে ভয় পায়।
উত্তর: সেও হাতিটার কাছে আসতে ভয় পায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল