মুক্তির গান নিয়ে ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তির গান চলচ্চিত্র নিয়ে একটি ওয়েবসাইট (www.tarequemasud.org/films/muktirgaan) তৈরি করা হয়েছে। ওয়েবসাইটে মুক্তির গান-সম্পর্কিত বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিওচিত্র পাওয়া যাচ্ছে। মিডিয়া টেক্সট কমিউনিকেশনের সহযোগিতায় তৈরি ওয়েবসাইটে মুক্তির গান ছাড়াও তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত প্রামাণ্যচিত্র মুক্তির কথা ও নারীর কথা সম্পর্কেও নানা তথ্য রয়েছে।—বিজ্ঞপ্তি