মুখ দেখেই হূত্স্পন্দন জানাবে অ্যাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের আইফোন ও আইপড টাচের উপযোগী ‘কার্ডিও অ্যাপ’ নামের একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এক গবেষক দম্পতি। গবেষক মিং-জার ও ইউকি পো’র তৈরি এ অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর মুখ দেখেই হূত্স্পন্দন বিষয়ক তথ্য দিতে পারে। জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক্কা।এ অ্যাপ্লিকেশনটির কার্যপ্রণালী সম্পর্কে গবেষক দম্পতি জানিয়েছেন, আইফোনের সামনের দিকের ক্যামেরা ব্যবহার করে এই অ্যাপ্লিকেশনটি মুখ স্ক্যান করে এবং পালস নির্ধারণ করে। পালস ধরার জন্য এ পদ্ধতিটি কার্যকর। কারণ হূত্স্পন্দনের গতি বেশি হলে মুখে বেশি রক্ত চলে আসে। এতে করে মুখের ওপর পড়া আলোর প্রতিফলন কমে যায়। মুখে আলোর প্রতিফলনের এই পার্থক্য শনাক্ত করে হূত্স্পন্দনের গতি নির্ধারণ করে ‘কার্ডিও অ্যাপ’।অ্যাপলের আইটিউনস স্টোরে এই অ্যাপটির দাম ৪.৯৯ ডলার।