মুখমণ্ডলের গঠন আচরণে প্রভাব ফেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখমণ্ডলের গঠন
মুখমণ্ডলের গঠন

চওড়া গঠনের মুখমণ্ডলের মানুষ অন্যের প্রতি আচরণে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ও কম বিশ্বস্ত হয়ে থাকেন। আর তাঁদের আচরণে স্বার্থপরপ্রবণতাও দেখা যায়। তাঁরা স্বাভাবিক চেহারার মানুষের প্রতিই এ রকম নেতিবাচক আচরণ করেন। মার্কিন গবেষকেরা এসব তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রিভারসাইডে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানুষের আচরণের ওপর মুখমণ্ডলের গঠনের প্রভাব নিয়ে চারটি গবেষণা করেন। প্লস ওয়ান সাময়িকীতে এসব গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রতিটি গবেষণায় ১৩১ থেকে ২০৭ জন করে মানুষ অংশ নেন। প্রথম গবেষণায় ব্যক্তির মুখমণ্ডলের গঠন ও স্বাভাবিক আচরণের তুলনামূলক বিশ্লেষণ করা হয়। পরবর্তী দুটি গবেষণায় সঙ্গীর আচরণ সম্পর্কে ব্যক্তির দৃষ্টিভঙ্গি যাচাই করা হয়। শেষ গবেষণায় মানুষের আচরণ, লক্ষ্য ও সঙ্গীর প্রত্যাশার ব্যাপারে তথ্য নেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রে ব্যক্তির মুখমণ্ডলের গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। তবে এ গবেষণায় দেখা যায়, মুখমণ্ডল ও আচরণের সম্পর্কের বিষয়টি মানুষের জৈব গঠনগত বৈশিষ্ট্যের তুলনায় সামাজিক বৈশিষ্ট্যগুলোর ওপর বেশি নির্ভরশীল। ইউসিআর টুডে।