প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সবচেয়ে ছোট্ট ব্যাঙ প্রজাতিগুলোর কয়েকটির কান থাকে না। এদের কানের পর্দাও নেই, তাই মুখের সাহায্যে শোনে। একদল বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গত সোমবার জানান, ভারত মহাসাগরের সিসিলি দ্বীপপুঞ্জের ক্রান্তীয় বনাঞ্চলে গার্ডিনার্স ফ্রগ নামের একধরনের ব্যাঙ পাওয়া যায়। মাত্র এক সেন্টিমিটার লম্বা এই ব্যাঙের ডাক রেকর্ড করা হয়। বিজ্ঞানীরা দেখতে পান, নারী ব্যাঙের ডাকের রেকর্ড বাজানো হলে পুরুষ ব্যাঙগুলো সাড়া দেয়। এতে প্রাণীটির শ্রবণশক্তি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
আধুনিক এক্স-রে ছবিতে দেখা যায়, শ্রবণের ক্ষেত্রে এ ধরনের ব্যাঙের ফুসফুস কিংবা পেশির কোনো ভূমিকা নেই। মুখের মাধ্যমেই বাইরের শব্দগুলো এদের অন্তঃকর্ণে প্রবেশ করে। এই গবেষণার ফলাফল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এএফপি।