মুখে হাসি-উচ্ছ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব সকাল তখনো। লোহাগড়া (নড়াইল) বাজারের সবাই দোকান খুলে বসতে পারেনি। মাথায় ক্যাপ, হাতে ব্যানার, মুখে হাসি আর উচ্ছ্বাস নিয়ে লক্ষ্মীপাশা বাজার, সিডি বাজার, সঙহাট বাজার থেকে একে একে উপস্থিত হচ্ছে শিক্ষার্থীরা। মুহূর্তেই এলাকাটা লোকে লোকারণ্য। জায়গা দেওয়া ভার। শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যায়। এ ছাড়া শ দুয়েক শিক্ষক এবং প্রথম আলো বন্ধুসভা আর গ্রামীণফোনের শতাধিক সদস্য তো রয়েছেনই।এরই মধ্যে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও একটি মিছিল পৌঁছায় লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ে। চলছে আই-জিনিয়াসের রেজিস্ট্রেশন। চলছে ট্রেনিং। এরই মধ্যে মঞ্চে বেজে উঠল আমাদের প্রিয় জাতীয় সংগীত। ট্রেনিং বন্ধ, রেজিস্ট্রেশন বন্ধ—সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থেকে গাইতে শুরু করল আমাদের প্রিয় জাতীয় সংগীত। —জুবায়ের কবির