মুখের কাঠামো গঠনকারী জিন শনাক্ত
মানুষের মুখের কাঠামো গঠনকারী জিন শনাক্ত করা গেছে বলে দাবি করেছেন নেদারল্যান্ডের গবেষকেরা। তাঁরা আশা করছেন, এ আবিষ্কার ফরেনসিক বিশ্লেষণে কাজে লাগবে। তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়।মানুষের মুখের কাঠামো গঠনকারী জিন শনাক্ত করার ঘটনা এটিই প্রথম বলে দাবি করেছেন গবেষণায় অংশ নেওয়া ইরাসমুস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের দাবি, প্রায় ১০ হাজার ব্যক্তির ওপর সমীক্ষা চালিয়ে এই জিন শনাক্ত করা হয়। নিবন্ধে গবেষক ম্যানফ্রেড কায়সার উল্লেখ করেন, প্রাথমিকভাবে মানুষের মুখের জিন শনাক্ত করার ঘটনা এই জিনগত বিশ্লেষণে কাজে লাগানো যাবে। জিনগত বিশ্লেষণের মাধ্যমে পাওয়া তথ্য মানুষের মুখের প্রতিকৃতি তৈরি করতে সাহায্য করবে। গবেষকেরা মানুষের মুখের কাঠামো নির্ধারণকারী পাঁচটি জিন শনাক্ত করেছেন। এগুলো হচ্ছে: পিআরডিএস১৬, পিএএক্স৩, টিপি৬৩, সি৫ এবং সিওএল১৭এ১।ডিএএন বিশ্লেষণ করে মানুষের মুখের কাঠামো তৈরির পাশাপাশি চুল ও চোখের রং নির্ণয়ের ক্ষেত্রেও আশাবাদী গবেষকেরা।