মুছে ফেলা ছবি আর থাকবে না ফেসবুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ছবি আপলোড করে তা ডিলিট বা মুছে ফেলার পরও তা একেবারে মুছে যেত না। সম্প্রতি বিষয়টিতে পরিবর্তন এনেছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ছবি ডিলিট করে দেওয়া বা মুছে দেওয়ার দুই দিনের মধ্যেই ফেসবুক থেকে স্থায়ীভাবে তা মুছে যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিরা ছবি মুছে ফেললেও ছবির ইউআরএল অক্ষত থাকায় সে ছবি দেখা যেত। কারণ, ফেসবুক সার্ভারে ছবিটির ইউআরএল রয়ে যেত।সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ তাদের সার্ভার থেকে এ ধরনের ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার কার্যকর ব্যবস্থা নিয়েছে।