প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ ব্যবহারের ফলে প্রচুর Event ফাইল তৈরি হয়। এসব ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয়। অদরকারি ইভেন্ট ফাইল মুছতে My Computer-এ কারসর রেখে ডান ক্লিক করে Manage-এ যান। এখন System Tools/Event Viewer/Application অপশন নির্বাচিত করুন। লক্ষ করুন, ডানপাশে অনেক Event-এর তালিকা দেখা যাচ্ছে। এ ফাইলগুলো মুছতে ওপরের মেনুবার থেকে Action/Clear All Events নির্বাচিত করুন। এখন ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে No-তে ক্লিক করুন, Yes www ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈরি হবে। খালেদ মাহমুদ খান