মুঠোফোনে বিরক্তি তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে মুঠোফোন ফেলে অফিসে এসে যদি মনে হয় আজ সারা দিন চলব কীভাবে, তবে এই লেখাটি আপনার জন্যই। কারণ, বড় বড় অনেক তারকার বেলায় এমন ঘটনা নিত্যদিনের। মুঠোফোনের ব্যবহারে অতিষ্ঠ হয়েই হোক, কিংবা অতিষ্ঠ হওয়ার ভয়েই হোক, এই বস্তু তাঁরা ব্যবহার করেন না। এর অনেক সুবিধার একটি হলো, মুঠোফোন নিয়ে ভাবার প্রয়োজন হয় না। তবে মুঠোফোন না থাকাও একটি অবাক করার মতো ব্যাপার। বিশ্বখ্যাত কয়েকজন তারকার মুঠোফোন ব্যবহার না করার কারণগুলো নিয়ে লিেখছেন মেহেদী হাসান
টম ক্রুজ
টম ক্রুজ

টম ক্রুজ
রুপালি পর্দায় হলিউড তারকা টম ক্রুজকে আধুনিক প্রযুক্তির সেলফোন ব্যবহার করতে দেখা গেলেও পর্দার ওপারের টম ক্রুজ সেলফোন ব্যবহার করেন না। তবে সেটা বেশি প্রযুক্তি-সচেতন বলেই। সেলফোনের মাধ্যমে সহজেই তথ্য পাচার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর তা টম ক্রুজ ভালোই জানেন। তাঁর সাবেক দুই স্ত্রী নিকোল কিডম্যান ও কেটি হোমসকে তিনি এ ব্যাপারে সচেতন করে দিয়েছিলেন।

শাইলিন উডলি
শাইলিন উডলি

শাইলিন উডলি

ওয়ারেন বাফেট
ওয়ারেন বাফেট

হিপি হিসেবে খ্যাতি আছে এই ডাইভারজেন্ট তারকার। কোনো কিছুতেই তাঁর মন বসে না, কোনো বাঁধনে জড়াতে চান না। তাই তিনি কোনো সেলফোনও ব্যবহার করেন না। শাইলিন উডলি মনে করেন, সামাজিক যোগাযোগে সেলফোন একটি বাধার নাম।
ওয়ারেন বাফেট
অন্তত ২০ থেকে ২৫ বছর ব্যবহার না করে নাকি কোনো কিছু থেকেই মুক্তি পান না মার্কিন এই ব্যবসায়ী। তাই তিনি এখনো সেই পুরোনো আমলের নকিয়া ফ্লিপ ফোন ব্যবহার করেন। স্মার্টফোন হাতে তুলে নেননি। এমনকি ই-মেইলও ব্যবহার করেন না। একজন বিলিয়নিয়ার এবং সম্ভবত বিশ্বের সবচেয়ে পরিচিত বিনিয়োগকারী হওয়া সত্ত্বেও তিন বেডরুমের বাড়িতে সাধারণ জীবন যাপন করেন ওয়ারেন বাফেট।
মিখাইল প্রখরভ

রুশ বিলিয়নিয়ার মিখাইল প্রখরভের কাঁড়ি কাঁড়ি টাকা থাকতে পারে, তবে কোনো সেলফোন নেই। এমনকি কম্পিউটারের ব্যবহারও তিনি পছন্দ করেন না। যাবতীয় নথিপত্রের কাজ

মিখাইল প্রখরভ
মিখাইল প্রখরভ

তিনি নিজ হাতে লিখে করেন। তাঁর মতে, কম্পিউটার ও ইন্টারনেটে এত বেশি তথ্যের ব্যবহার যে তা থেকে দরকারি তথ্যটি ছেঁকে বের করে আনা কঠিন। আমাদের কাছে অদ্ভুত শোনালেও এই পথে হেঁটেই তিনি বিলিয়নিয়ার হয়েছেন।
সারাহ জেসিকা পার্কার
তারকাদের অদ্ভুত অনেক শখ থাকে। অনেক ধরনের অদ্ভুত ভয়ও থাকে। মার্কিন অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার সেলফোন ব্যবহার করেন বটে। তবে ভয়েস মেইল বক্স ভর্তি হয়ে

সারাহ জেসিকা পার্কার
সারাহ জেসিকা পার্কার

যাওয়ার ভয়ে সেই ফোন দিয়ে কল করেন না, কেউ কল করলে তাতে সাড়াও দেন না। তিনি বলেন, ‘ফোন কল কিংবা ই-মেইলের যেকোনো একটা ব্যবহার করতে পারব। আমি তাই বেছে নিয়েছি ই-মেইল।’ তাঁর ই-মেইল বেছে নেওয়ার আরেকটা কারণ তাঁর ব্ল্যাকবেরি ফোন দিয়ে সহজেই ই-মেইল দেখতে পারেন, উত্তর দিতে পারেন। তবে ভয়েস মেইল বক্স ভর্তি হয়ে গেলে নাকি তাঁর এসএমএস হারিয়ে যাবে! তাই তিনি সবার সঙ্গেই ই-মেইলে যোগাযোগ করেন।