মুঠোফোন চার্জ দিতে অভিনব উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবদেহের তরল বর্জ্য বা মূত্র (ইউরিন) ব্যবহার করে মুঠোফোন চার্জ দেওয়ার পদ্ধতি বের করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। আর এই অভিনব পদ্ধতিতে সূক্ষ্ম অণুজীব বা ব্যাকটেরিয়াভিত্তিক জ্বালানিকোষ (এমএফসি) ব্যবহার করা হয়েছে। এটি ইউরিনকে বিশ্লেষণ করে  বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ইউনিভার্সিটি অব ওয়েস্ট   ইংল্যান্ডের ব্রিস্টল রোবোটিকস ল্যাবরেটরি এবং ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকেরা যৌথভাবে মূত্র থেকে মুঠোফোন চার্জের উপযোগী বিদ্যুৎ উৎপাদনে সমর্থ হন। এই সাফল্যে উজ্জীবিত হয়ে তাঁরা এখন বিশেষ শৌচাগার তৈরির পরিকল্পনা করছেন, যেখান থেকে ভবিষ্যতে বিভিন্ন যন্ত্রপাতি চার্জ করা সম্ভব হবে। বিবিসি ও টেলিগ্রাফ।