মুঠোফোন ব্যবসায়ী লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা ও অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি জেনিফার লোপেজের মুঠোফোন ব্যবসায়ী পরিচয়টিও এখন থেকে জানবেন সবাই। ক্রেতাদের জন্য সম্প্রতি মুঠোফোন ও ট্যাবলেট বিক্রির চেইন শপ খোলার উদ্যোগ নিয়েছে জেনিফার লোপেজ। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।
লোপেজ তাঁর চেইন শপটির ব্র্যান্ড নাম দিয়েছেন ‘ভিভা মোবিল’। ভেরিজনের বিভিন্ন মুঠোফোন ও ট্যাবলেট তাঁর ১৫টি দোকানে বিক্রি হবে। চেইন শপটির জন্য একটি ওয়েবসাইটও চালু করছেন এ গায়িকা ও অভিনেত্রী।
১৫ জুন নিউ ইয়র্কে প্রথম দোকানটি উদ্বোধন করবেন জেনিফার লোপেজ। এরপর লস অ্যাঞ্জেলেস ও মায়ামিতে বসবে তাঁর মুঠোফোন বিক্রির দোকান।