মুঠোফোন সম্পর্কে জানার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডভান্সড মোবাইল ফোন ইঞ্জিনিয়ারিং \ লেখক: সফিকুল ইসলাম \ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা \ পৃষ্ঠা: ৪৪৮ \ মূল্য: ২০০ টাকা \মুঠোফোন এখন আমাদের জীবনের নিত্যসঙ্গী। মুঠোফোন যদি নষ্ট হয় বা ঠিকমতো চালানো না যায় তাহলে দুশ্চিন্তার সীমা থাকে না। এ বিষয়ের খুঁটিনাটি নিয়মকানুন নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে। মুঠোফোনের ব্যবহারকারী ছাড়াও যাঁরা পেশা হিসেবে মুঠোফোন সারাইয়ের কাজ করেন, তাঁদের জন্য বইটি দারুণ সহায়ক হতে পারে। এ বইটিতে মুঠোফোনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।সফিকুল ইসলামের লেখা বইটিতে রয়েছে মুঠোফোন সম্পর্কে মৌলিক ধারণা। পেশা হিসেবে মুঠোফোন সারাই, মুঠোফোনের প্রজন্ম, ব্লুটুথ, পিকোনেট, সিম কার্ড, আইএমইআই নম্বর, ফোল্ডিং সেটে সাবধানতা, এক মোবাইলে দুই সিমের কাজ, জিএসএম কোড ডি সোল্ডারিং নিয়মাবলি জানা যাবে এই বই থেকে। পাশাপাশি রেজিস্টার স্পিকার রিংগার, কয়েল, ভিসিও, প্রাথমিক ট্রাবল স্যুটিং, মাইক্রোফোন, চ্যাজিং সমস্যা, ডিসিটি, সফটওয়্যার ইনস্টলেশন করার পদ্ধতি নিয়েও এই বইয়ে ধারণা দেওয়া হয়েছে। বইটি পড়ে পিনকোড, পাককোড নম্বর কীভাবে বের করা যায়, ফোন ব্যবহারের নানা সাবধানতা ও সতর্কতা বিভিন্ন মডেলের চার্জার, ডিসপ্লে, ব্যাটারি, বিভিন্ন প্রকার মিউজিক অডিও-ভিডিও গান লোড করার নিয়মকানুন জানা যাবে।এ ছাড়া এই বইয়ের মুঠোফোন কম্পিউটিং অধ্যায়ে মুঠোফোন ও কম্পিউটারের ব্যবহার ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। এই বইয়ে আরও রয়েছে প্রযুক্তির আধুনিকতার উল্লেখযোগ্য বিষয়গুলো। প্রতিটি অধ্যায়ের সঙ্গে চিত্রও ব্যবহার করা হয়েছে। —ফেরদৌস ফয়সাল