মুঠোফোন স্বাস্থ্যসেবা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আগস্ট মাস থেকে জাতীয় পরিসরে আপনজন মুঠোফোন স্বাস্থ্যসেবার (এম-হেলথ) কার্যক্রম শুরু হয়েছে। গত বছর সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক কার্যক্রম শেষে জাতীয় পরিসরে এটি চালু হল। ইতিমধ্যে ১৭টি জেলায় ৫৪০ জন কমিউনিটি দায়িত্বপ্রাপ্ত গ্রাহক নিবন্ধনের কাজ শুরু করেছেন। এ সেবার আওতায় গর্ভবতী মা ও এক বছর বয়সের নিচে শিশুর মায়ের জন্য স্বাস্থ্য ও সুস্থ থাকার যাবতীয় পরামর্শ দেওয়া হচ্ছে।আন্তর্জাতিক যৌথ উদ্যোগ মুঠোফোন এলায়েন্স ফর মেটারনাল একশনের আওতায় ইউএসএআইডি বাংলাদেশে মুঠোফোনে মাতৃ-স্বাস্থ্যসেবার এই উদ্যোগ নেয়। ডি-নেটের উদ্যোগে অনুষ্ঠিত এ কার্যক্রমে সহযোগী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম। —বিজ্ঞপ্তি