মুঠোফোনে ইন্টারনেটে যান ৩ কোটি ৩৯ লাখ মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিআরসির তথ্য অনুযায়ী দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বর্তমানে তিন কোটি ৩৯ লাখ গ্রাহক মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করছেন।
সম্প্রতি দেশে ইন্টারনেট ও মোবাইল গ্রাহক সংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী ৩০ জুন পর্যন্ত দেশে মোবাইল ফোনের গ্রাহক ১০ কোটি ৫০ লাখ আর ইন্টারনেট গ্রাহক তিন কোটি ৫৬ লাখ।
বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে মোবাইলের গ্রাহক সংখ্যা বেড়েছে। এসময় ৪০ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি মোবাইল গ্রাহক গ্রামীণ ফোনের।
বিটিআরসির ওয়েবসাইটের লিংক
http://www.btrc.gov.bd/