মুঠোফোনে খবর পড়ার সুবিধা আনল এয়ারটেল
মুঠোফোন থেকে খবর পড়ার সেবা ‘এম-পেপার’ চালু করেছে এয়ারটেল। এ সেবার মাধ্যমে পছন্দ অনুযায়ী সংবাদপত্র থেকে খবর নির্বাচন করে পড়া যাবে।এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এম-পেপার সেবার মাধ্যমে মুঠোফোন ব্যবহার করে কাগজে সংবাদপত্র পড়ার মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। এয়ারটেল গ্রাহকেরা এসএমএস, ওয়াপ অথবা ইউএসএসডি কোডের মাধ্যমে এ সেবা পাবেন। এই সেবা ব্যবহার করে গ্রাহকেরা সর্বোচ্চ দুটি সংবাদপত্রের সংবাদ পড়তে পারবেন। পছন্দের সংবাদপত্র নির্বাচন করার পর গ্রাহকদের পছন্দসই যেকোনো তিনটি সংবাদ বিভাগ নির্বাচন করতে হবে।প্রত্যেক গ্রাহক দিনে সর্বোচ্চ তিনটি এসএমএস পাবেন এবং প্রতি অ্যালার্টে তিনটি করে সংবাদ শিরোনাম থাকবে। ওয়াপ ব্যবহারকারীরা একটি ডাউনলোড/সেভ বুক মার্ক লিংক থেকে খবর পড়তে পারবেন।৩০ দিনের জন্য এম-পেপার সেবার সুবিধা গ্রহণ করতে এয়ারটেল গ্রাহকেরা *৩২১*৭০০# ডায়াল করে নির্ধারিত শব্দের (এম-পেপার, এমপি, খবর, নিউজ, নিউ) একটি নির্বাচন করতে পারবেন। সেবাটির মাসিক চার্জ ৩৪.৫০ টাকা। দৈনিক এম-পেপার সেবার সুবিধা গ্রহণ করতে বাংলাদেশের এয়ারটেল গ্রাহকেরা *৩২১*৭০৩# ডায়াল করে নির্ধারিত শব্দের (এম-পেপার১, এমপি১, খবর১, নিউজ১, নিউ১) একটি নির্বাচন করতে পারবেন। এই সেবাটির দৈনিক চার্জ ১.১৫ টাকা।