মুঠোফোনে খুদেবার্তা কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মুঠোফোন সেবাদাতা নেটওয়ার্ক-সংশ্লিষ্ট এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মুঠোফোনে খুদেবার্তা পাঠানোর হার কমে গেছে।যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সবচে কম মুঠোফোন বার্তা পাঠানো হয়েছে বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে। এক খবরে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট গবেষকদের মতে, মুঠোফোনে বার্তা পাঠানোর ক্ষেত্রে লাভ কমেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। যুক্তরাষ্ট্র ছাড়াও পশ্চিমা অনেক দেশেই এখন বার্তা পাঠাতে বিকল্প হিসেবে সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলো ব্যবহার করার কারণে মুঠোফোনে বার্তা পাঠানোর হার কমে যাচ্ছে; আর মুঠোফোন বার্তার জায়গা দখল করছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মত সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো।