মুঠোফোনে নিখরচায় ফেসবুক দেখার সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা খরচেই মুঠোফোন থেকে ফেসবুক ব্রাউজের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটর এয়ারটেল।এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিনামূল্যে ফেসবুক ব্যবহার করার জন্য এয়ারটেল গ্রাহকদেরকে মুঠোফোন ফোন থেকে 0.facebook.com লিংকটিতে লগইন করতে হবে। এতে শুধু স্ট্যাটাস আপডেট, নিউজ ফিড, পোস্ট লাইক বা কমেন্ট দেওয়া যাবে। ছবি ডাউনলোড বা অন্য সাইটে গেলে ব্রাউজিং খরচ কাটা হবে। এ বিষয়ে বিস্তারিত জানার লিংক হচ্ছে www.bd.airtel.com