মুঠোফোনের জন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে মেসেজিং অ্যাপ্লিকেশন চালু করছে ফেসবুক। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও শুধু মেসেঞ্জার হিসেবে মুঠোফোনে এ অ্যাপটি ব্যবহার করা যাবে। যাদের ফেসবুকে একাউন্ট নেই তাঁদেরকে ফেসবুকে আগ্রহী করে তোলার জন্যই এ সুবিধা চালু করছে কর্তৃপক্ষ। খবর ব্লুমবার্গের।অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরা এই ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ব্যবহার করে মুঠোফোনে থাকা নম্বরে বার্তা, ছবি আদান-প্রদান করার সুবিধা পাবেন। ৫ ডিসেম্বর এ অ্যাপ্লিকেশনটি চালু করেছে ফেসবুক।ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু নাম আর মুঠোফোন নম্বর ব্যবহার করে মেসেঞ্জারের জন্য অ্যাকাউন্ট তৈরি করা যাবে এবং মুঠোফোন নম্বরে এ অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠানো যাবে।অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভেনেজুয়েলাতে এ অ্যাপ্লিকেশনটি চালু হয়েছে। পরবর্তীতে অন্যান্য দেশে এ সেবাটি চালুর পরিকল্পনা করেছে ফেসবুক।অ্যান্ড্রয়েড ছাড়াও আইফোন অ্যাপ্লিকেশন হিসেবেও এই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করা যাবে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করার হার বেড়ে যাওয়ায় এ ধরনের উদ্যোগ নিয়েছে ফেসবুক।