প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন হারিয়ে গেলে বা নষ্ট হলে দরকারি ফোন নম্বরগুলোও হারিয়ে যায়। কিন্তু চাইলে আপনি মোবিডাটা মডেমের মাধ্যমে ফোন নম্বরগুলোসহ ফোনবুকটি কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। অন্য মডেমেও এ কাজটি হতে পারে। এ জন্য এজ মডেমের Contacts ট্যাবে ক্লিক করে ফোন নম্বরগুলো নির্বাচন (Shift চেপে সব একবারে) করুন। এবার File থেকে Export-এ গিয়ে Text file (এ ক্ষেত্রে নোটপ্যাডে সেভ হবে) এবং Vcard file ফরম্যাটে সেভ করুন। টেক্সট ফাইল আকারে সেভ করলে আপনি প্রিন্ট নিতে পারবেন। এমনকি এমএস ওয়ার্ডে নিয়ে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। ওয়েব পেজেও রাখতে পারেন। আর ভিজিটিং কার্ড আকারে রাখলে পরবর্তী সময়ে আবার File থেকে Import করে ফোনবুকে নিতে পারবেন। বি. দ্র: একইভাবে এসএমএসগুলোও রাখতে পারেন।দেবানন্দ বিশ্বাসনবীগঞ্জ, হবিগঞ্জ