মুদ্রাদোষ মন্দ নয়!

কিছু মানুষ প্রায় সব সময়ই ‘যেমন ধরুন’ বা ‘মনে করুন’ ইত্যাদি শব্দের ব্যবহার করেন৷ কথার মাঝে তাঁরা এ-ও বলেন, ‘আপনি জানেন’ কিংবা ‘আমি বলতে চাচ্ছি যে...’৷ তাঁদের মুখে এমন সব কথা শোনার পর আপনি হয়তো চট করে ভাবলেন, এই লোকগুলো সোজা কথায় মনের ভাব প্রকাশে অক্ষম৷ এঁরা অহেতুক কথা প্যাঁচান এবং সোজা বিষয়কে জটিল করে তোলেন৷ কিন্তু আপনার এই ভাবনা মোটেও ঠিক নয়৷ বরং এই লোকগুলোই সবচেয়ে বেশি বিবেকবুদ্ধিসম্পন্ন! তাঁদের কথাবার্তায় গভীর চিন্তাভাবনার ছাপ থাকে৷ নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে৷
দ্য জার্নাল অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে বিষয়টির ব্যাখ্যায় বলা হয়েছে, বিবেকবুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা কথা বলার সময় খুবই সতর্ক থাকেন৷ নিজেদের ও চারপাশ সম্পর্কে তাঁরাই সবচেয়ে বেশি সজাগ ও সতর্ক৷ আর হয়তো এ কারণেই কথা বলার সময় শ্রোতাদের চিন্তা করার সুযোগ দেন৷ যাতে শ্রোতারাও ভাবতে পারেন৷ নিজেদের দৃষ্টিভঙ্গি বা মতামত তুলে ধরতে পারেন৷ প্রয়োজনে তর্কবিতর্কও করতে পারেন৷ সূত্র: ইনডিপেনডেন্ট৷